নেত্রকোণায় নিজ ঘর থেকে মাহফুল মিয়া নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার দু'আনি দুধকুরা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাহফুল রাতে ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ঘটনাটি টের পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ধরনের ঘটনা এলাকায় বিরল।