সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

যশোরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী শাহাদৎ হোসেন আটক।

যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৬ একটি বিদেশি পিস্তলসহ শাহাদৎ হোসেন (৪১) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে শাহাদৎ হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের সামনে রাখা একটি প্লাস্টিকের ব্যারেলের নিচ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদৎ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটি ভারত থেকে আনা হয়েছে। কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে শাহাদৎ অবৈধ অস্ত্র কারবারের সাথে জড়িত ছিলেন।

এছাড়া, শংকরপুর রেললাইনের পাশে তার একটি ওয়েল্ডিং কারখানা রয়েছে। ওই কারখানায় গোপনে অস্ত্র তৈরি করা হতো কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন