সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নাটোরে বিআরটিসির বাসের চাপায় স্কুল শিক্ষকের মৃত্যু

নাটোরে বিআরটিসির বাসের চাপায় স্কুল শিক্ষকের মৃত্যু ঘটেছে।

নাটোরে বিআরটিসির বাসের চাপায় স্কুল শিক্ষকের মৃত্যু

নাটোরে বিআরটিসির বাসের চাপায় মোটরসাইকেল চালক স্কুলশিক্ষক রমিজুল করিম নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রমিজুল করিম সিংড়া উপজেলার কলম পুন্ডরী গ্রামের মৃত রজব আলীর ছেলে এবং কলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি নাটোর শহরের কাজ শেষ করে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিলেন।

এসময় নাটোর থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রমিজুল করিমের মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বিআরটিসি বাসটি জব্দ করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটক করার জন্য পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

বিজ্ঞাপন