সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজশাহীতে জমি বিরোধে নারীর ছুরিকাঘাতে মৃত্যু

রাজশাহীর পবা উপজেলায় জমি বিরোধের জেরে এক নারীর ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে।

রাজশাহীতে জমি বিরোধে নারীর ছুরিকাঘাতে মৃত্যু

রাজশাহীর পবা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক নারীর ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার হরিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ফরিদা পারভীন।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদা পারভীনের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে পরশ নামে এক ব্যক্তির জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

মারামারির একপর্যায়ে পরশ ফরিদা পারভীনের গলায় ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় ফরিদাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বিজ্ঞাপন