রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত ছুরিকাঘাতে নিহত

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত ছুরিকাঘাতে নিহত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে বাগেরহাট শহরের একটি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি মারা যান।

নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, তিনি প্রতিদিনের মতো চেম্বারে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে তার মোটরসাইকেল গতিরোধ করে দুর্বৃত্তরা হামলার চেষ্টা করে। শান্ত পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শনিবার (২৫ জুলাই) সকালে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গের সামনে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, দুই মাস আগে শান্ত দুর্ঘটনায় তার বাবাকে হারান। এর আগে তিনি তার মা ও স্ত্রীকেও হারিয়েছেন। বর্তমানে তার দ্বিতীয় স্ত্রী এবং তিনটি কন্যা সন্তান রয়েছে।

বিজ্ঞাপন