রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে যুবদলকর্মী ইউসুফ আলী গুলিতে নিহত, আহত ২

রাজধানীর কাফরুলে যুবদলকর্মী ইউসুফ আলী গুলিতে নিহত, আহত ২।

রাজধানীতে যুবদলকর্মী ইউসুফ আলী গুলিতে নিহত, আহত ২

রাজধানীর কাফরুল থানার মিরপুর-১৩ এর ওপেক্স গার্মেন্টসের সামনে দুর্বৃত্তের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামের এক যুবদলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ইউসুফ আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজন ফুটপাতে কাঁচামাল ব্যবসায়ী নালাম সরদার (৪৫) এবং অপরজন ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির হোসেন (৩২)।

মিরপুর-১৩ নম্বরের বাসিন্দা মো. সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে ইউসুফ আলী ও তার সঙ্গীরা এলাকার আড্ডায় বসেছিলেন। হঠাৎ তিনজন অস্ত্রধারী তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ইউসুফের বুকে একটি গুলি লাগে এবং আরও দুজন আহত হন।

স্থানীয়রা জানান, গোলাগুলির ঘটনায় একজন অস্ত্রধারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে, তবে তার নাম পরিচয় জানা যায়নি। ঢাকা মেডিকেল পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয় এবং ইউসুফ আলীকে মৃত ঘোষণা করা হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহতদের চিকিৎসা চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন