সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ভাটারায় গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩

ভাটারায় গ্যাস বিস্ফোরণে আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৩.

ভাটারায় গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গৃহবধূ মোছ. ফাহিমা (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার সকালের দিকে একই পরিবারের শাহীন, তার স্ত্রী ফাহিমা এবং তাদের শিশু ভাগ্নি হাফছা দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন।

শুক্রবার সকাল ৬টার দিকে আইসিইউতে ৫০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান মো. শাহীন (২৪)। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ৪০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় ৮ বছর বয়সী হাফছা।

এখন পর্যন্ত তিনজনের মৃত্যু ঘটেছে। ফাহিমার মৃত্যুর পর পরিবারটি সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছে। আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম জানান, দগ্ধ শাহীন একটি দোকানে কর্মচারী ছিলেন এবং তারা ভাটারা থানাধীন নতুন বাজার ১০০ ফিট রোডের ছয়তলা ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন।

মঙ্গলবার ভোরে গ্যাসের লাইন লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন