শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মায়ের পর সন্তানের মৃত্যু

কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে মা ও সন্তানের মৃত্যু।

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মায়ের পর সন্তানের মৃত্যু

রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে শতভাগ দগ্ধ গৃহবধূ সাবার (৩০) মৃত্যু হয়েছে। তার দেড় বছর বয়সী সন্তান আরএস রহমানও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে শিশুটির মৃত্যু ঘটে।

নিহত শিশু এরআস রহমানের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ ছিল। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাবার মৃত্যু হয়। এই অগ্নিকাণ্ডে দগ্ধ আরও তিনজন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের সদস্যসহ পাঁচজন দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজনের মধ্যে গৃহবধূ সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. শিকদার আরও জানান, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার শিশুসন্তান। চিকিৎসাধীন অন্যদের মধ্যে আবদুর রহমানের (২৯) শরীরের ৬ শতাংশ পুড়ে গেছে এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। সানজিদার (২০) ৩৭ শতাংশ দগ্ধ হয়েছে, তারও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সামসুন নাহার (৫০) ৪০ শতাংশ দগ্ধ হয়েছেন, তারও শ্বাসনালিতে আঘাত রয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালের আবাসিক চিকিৎসক জানিয়েছেন, তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।

বিজ্ঞাপন