সোমবার, ০১ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীর বংশালে দোকানে আগুন, তিনজন দগ্ধ

রাজধানীর বংশালে দোকানে আগুন লাগার ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।

রাজধানীর বংশালে দোকানে আগুন, তিনজন দগ্ধ

রাজধানীর বংশালের টেকেরহাট লেনের পাওয়ার টুল স্কেলের একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। সোমবার সকাল ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ফলে তিনজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে রয়েছেন দোকানের কর্মচারী মিরাজ (২৫), ইফাত (২০) ও রকি (২৬)।

দোকানের ম্যানেজার রাফিন জানান, "আমাদের পাওয়ার টুল স্কেল এর দোকানের ভিতরে বিদ্যুৎ সুইচ দেওয়ার সময় আগুন ধরে। এর ফলে তিনজন সেলম্যান দগ্ধ হন। পরে আমরা দ্রুত তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসি।"

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, "আজ দুপুরের দিকে বংশের এলাকা থেকে তিন যুবককে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে, তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না।"

বিজ্ঞাপন