বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন ইরান ও মার্কিনির মধ্যে হামলা, শান্তি চুক্তি সংকটে
অপরাধ

চট্টগ্রামে বিআরটিসি বাসের চাপায় বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বাসে আগুন

চট্টগ্রামে বিআরটিসি বাসের চাপায় বাবা-ছেলের মৃত্যু, স্থানীয়দের বিক্ষোভে বাসে আগুন।

চট্টগ্রামে বিআরটিসি বাসের চাপায় বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বাসে আগুন

চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর পাইন্দং আমতল এলাকায় বিআরটিসি বাসের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ঘটে এই দুর্ঘটনা। নিহতদের মধ্যে রয়েছেন মো. শাহজাহান ও তার ছেলে মোহাম্মদ আরিফ।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে তারা একটি মোটরসাইকেলে করে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক ধরে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিলেন।

উত্তর পাইন্দং এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বিআরটিসি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন। দুর্ঘটনার ফলে দুইটি সিএনসিচালিত অটোরিকশাও ক্ষতিগ্রস্থ হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিআরটিসির বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন