সোমবার, ০১ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলে দুই যুবকের মৃত্যু

নাটোরে ট্রাকচাপায় দুই যুবকের মৃত্যু, আহত একজন হাসপাতালে ভর্তি।

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলে দুই যুবকের মৃত্যু

নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোর সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে হিরা ইসলাম এবং লালপুর উপজেলার সাজেদুর রহমানের ছেলে জীবন রহমান। এ সময় আরও একজন যুবক আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাটোর থেকে মোটরসাইকেলে করে তিন যুবক সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে আমতলী ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি আমবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয় এবং পালিয়ে যায়। ঘটনাস্থলেই জীবন রহমান ও হিরা ইসলামের মৃত্যু হয়।

আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। ট্রাক ও চালককে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন