রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রী জানান, সরকার আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে। তিনি বলেন, "এ মামলার চার্জশিট এক সপ্তাহের মধ্যে দেওয়া হয়েছে।"
রোববার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী আরও জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় প্রথম দিনেই মামলার শুনানির দিন ঠিক করেছে আদালত।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, "বিরোধী দল এখনও সংবিধান সংশোধন কমিটিতে রাখার জন্য কোন নাম দেয়নি।" এছাড়া, মানবাধিকার কমিশন ও গুম কমিশন আইন বিষয়ে সুপারিশ যাচাই-বাছাই চলছে বলেও তিনি জানান।