নেত্রকোণায় যাত্রীবাহী বাসের চাপায় মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন নূরজাহান বেগম (৪০), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ছোট মেয়ে ইতি আক্তার (১০)।
রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার সময় ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায় এবং অটোরিকশায় থাকা ছয়জন যাত্রীর মধ্যে তিনজন নিহত হন।
এছাড়া, দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।