বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ নিহত, ১২ আহত

গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত, ১২ জন আহত।

গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ নিহত, ১২ আহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে রিক্তা খাতুন (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসটির ১২ যাত্রী।

আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার ঠুটিয়াপাকুড় এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিক্তা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে ঠুটিয়াপাকুড় এলাকায় পৌঁছালে বাসটির নিয়ন্ত্রণ হারান চালক। পরে সেটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এই দুর্ঘটনায় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন