রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ডেমরায় স্টিল মিলের ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

ডেমরার স্টিল মিলের ভাট্টি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেমরায় স্টিল মিলের ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

রাজধানীর ডেমরার বাসেরপুল এলাকায় জহির স্টিল মিলের ভাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার সকালে এ ঘটনাটি ঘটে।

আহত শ্রমিকদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) এবং মাজেদ হোসেন (৫২) রয়েছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান জানান, সাব্বির হোসেনের শরীরে ৩৫ শতাংশ, তোফাজ্জল হোসেনের শরীরে ২৩ শতাংশ এবং মাজেদ হোসেনের শরীরে ১ শতাংশ দগ্ধ রয়েছে।

তিনি আরও বলেন, সাব্বির এবং তোফাজ্জলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে, মাজেদ হোসেনের দগ্ধের পরিমাণ কম থাকায় তার চিকিৎসা জরুরি বিভাগে চলছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আলামিন জানান, আজ সকালে বিভিন্ন ভাঙ্গারি লোহা গলানোর সময় ভাট্টিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন শ্রমিক দগ্ধ হলে দ্রুত তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন