সোমবার, ০১ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নাটোরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নাটোরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন হিরা ও লালপুর উপজেলার সাজেদুর রহমানের ছেলে জীবন রহমান। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান জানান, নাটোর থেকে তিন মামাতো ফুপাতো ভাই একটি মোটরসাইকেলে করে সিংড়ার দিকে যাচ্ছিলেন।

এসময় বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি মিনি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই জীবন ও হিরার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত হন সাইফুল নামে আরও একজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহত যুবককে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য আহত সাইফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহ দুটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিজ্ঞাপন