বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন ইরান ও মার্কিনির মধ্যে হামলা, শান্তি চুক্তি সংকটে
অপরাধ

সোহেল রানা ও স্বপ্নার বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে শিশু রামিসা হত্যার বিচার শুরু হয়েছে, সাক্ষ্যগ্রহণ আগামীকাল।

সোহেল রানা ও স্বপ্নার বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। আগামীকাল, ২ জুন, মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

মামলার আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে সোমবার সকালে আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়।

এ মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন এবং রামিসা হত্যার বর্ণনা তুলে ধরেন।

প্রসঙ্গত, গত ২৪ মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নেয় আদালত। গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং পরদিন প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। পরে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন