বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন ইরান ও মার্কিনির মধ্যে হামলা, শান্তি চুক্তি সংকটে
অপরাধ

রাজধানীতে শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার শুরু হয়েছে।

রাজধানীতে শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানাসহ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে আলোচিত এ মামলার বিচার শুরু হলো।

আজ সোমবার ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে অভিযোগ গঠন হয়। এসময় সোহেল রানা ও তার স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন। বিচারক বিচার শুরুর আদেশ দিয়েছেন এবং আগামীকাল মঙ্গলবার মামলায় স্বাক্ষ্যগ্রহণ শুরু হবে।

মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু জানান, মোট ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হতে পারে। ৭ থেকে ৮ কার্যদিবসের মধ্যেই মামলার বিচারিক কার্যক্রম শেষ হতে পারে।

গত ২৪ মে আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠায়। ঘটনার পাঁচ দিনের মাথায় পুলিশ প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। সেদিন পুলিশ ওই ফ্ল্যাট থেকে স্বপ্না খাতুনকে আটক করে। পরে ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে আটক করা হয় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে।

এ ঘটনায় হওয়া মামলায় ২০ মে সোহেল রানা আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

বিজ্ঞাপন