সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চাঁদপুরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, গুরুতর দগ্ধ তার বোন

চাঁদপুরে অগ্নিকাণ্ডে ২ বছর বয়সী শিশুর মৃত্যু, গুরুতর দগ্ধ তার বোন।

চাঁদপুরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, গুরুতর দগ্ধ তার বোন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে রোববার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুরা ঘুমিয়ে ছিল। হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়লে আনাছের মৃত্যু ঘটে। মরিয়মকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে তার অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইবনে জায়েদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। আগুনে নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

বিজ্ঞাপন