শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মুন্সিগঞ্জে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ, শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা স্পেনে ট্রেন দুর্ঘটনা: কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত সুদানে মার্কেটে হামলা, ১০০ এর বেশি নিহত: মানবাধিকার সংগঠন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০ জন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি
জাতীয়

জয়পুরহাটে ৮৫ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটে ৮৫ কেজি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বিজিবি।

জয়পুরহাটে ৮৫ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৮৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় ২০ বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উদ্ধারকৃত মূর্তিটি বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার ফিসকাঘাট বাজার সংলগ্ন তুলসীগঙ্গা নদীর তলদেশ থেকে খণ্ডিত অবস্থায় পাওয়া যায়। বিজিবি জানায়, স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

ডিজিটাল পরিমাপের মাধ্যমে উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ৮৫ কেজি এবং এর আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

নওগার পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রত্নতত্ত্ব অধিদফতর পাথরটির সত্যতা নিশ্চিত করে সার্টিফিকেট সংগ্রহ করেছে। এ ঘটনার প্রেক্ষিতে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন