বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ
জাতীয়

দেশের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাবে পাইলটিং স্কিম

পাইলটিং স্কিমের মাধ্যমে দেশের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাবে পাইলটিং স্কিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, পাইলটিং স্কিমের মাধ্যমে দেশের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্কিমের আওতায় স্বাস্থ্যকর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করবেন। প্রয়োজন হলে রোগীদের হাসপাতালে নেওয়া হবে।

মন্ত্রী শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি জানান, সরকার দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও সহজ ও জনগণের নাগালের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা করছে।

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মন্ত্রী বলেন, বিগত সরকার দেশের অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার একটি ব্যতিক্রমধর্মী সরকার পরিচালনা করছে এবং দল-মত নির্বিশেষে সকল মানুষের সেবা নিশ্চিত করতে চায়। তিনি উল্লেখ করেন, বর্তমানে সরকারি সেবা পেতে জনগণকে 'ঘুষ' দিতে হয় না। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, সব ধরনের দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে।

আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। বিরোধীদলের নেতারা আজ আদ্-দ্বীনের পক্ষে কথা বলছেন বলেও তিনি মন্তব্য করেন।

স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, চীনের সহযোগিতায় দেশে ৩ হাজার শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে নারী ও শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবার ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে মন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নানসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন