বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলের হামলায় গাজায় মসজিদ ধ্বংস, নিহত ১ ফিলিস্তিনি জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
জাতীয়

সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার শিক্ষা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার শিক্ষা।

সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার শিক্ষা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার শিক্ষা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। শনিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের’ এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, এই কনভেনশন শুধুমাত্র আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং সেবার আদর্শকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

তিনি আশা প্রকাশ করেন, এ আয়োজন থেকে নতুন নেতৃত্ব, পরিকল্পনা ও উদ্যমের সৃষ্টি হবে, যা মানবকল্যাণে সেবার পরিধি আরও বিস্তৃত করবে এবং নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লায়ন্স নেতারা, অন্যান্য সদস্যরা, বিশিষ্ট অতিথি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন