বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত
জাতীয়

সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, স্থানীয় যুবকদের উদ্যোগে বন বিভাগের কাছে হস্তান্তর।

সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

সুন্দরবনের খোলপেটুয়া নদীতে এক জেলের জালে বিরল প্রজাতির একটি কচ্ছপ ধরা পড়েছে। শনিবার (১৩ জুন) বেলা ২টার দিকে গাবুরার স্থানীয় যুবকেরা জেলের কাছ থেকে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপকূলীয় গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের শেখ বাড়ি এলাকার এক জেলে খোলপেটুয়া নদীতে মাছ ধরার জন্য জাল ফেললে কচ্ছপটি ধরা পড়ে। পরে তিনি সেটি নিজের বাড়িতে এনে রাখেন।

স্থানীয়রা জানান, শুক্রবার (১২ জুন) দুপুরে কচ্ছপটি জেলের জালে ধরা পড়েছিল। গ্রামে এই খবর ছড়িয়ে পড়লে আজ স্থানীয়দের সঙ্গে নিয়ে জেলের বাড়িতে গিয়ে তারা কচ্ছপটি উদ্ধার করেন।

পরে সিপিজি (কমিউনিটি পেট্রোলিং গ্রুপ) সদস্যদের মাধ্যমে কচ্ছপটি বন বিভাগের কলাগাছিয়া স্টেশনে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন আনুমানিক ১০ কেজি।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ফাঁড়ির স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, "স্থানীয় গ্রামবাসী কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। কচ্ছপটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে কচ্ছপটি ঠিক কোন প্রজাতির, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না।"

বিজ্ঞাপন