শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলের হামলায় গাজায় মসজিদ ধ্বংস, নিহত ১ ফিলিস্তিনি জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
জাতীয়

আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ সরকার: মন্ত্রী জাহিদ হোসেন

আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ, জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ সরকার: মন্ত্রী জাহিদ হোসেন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের পুনর্বাসন করবে সরকার।

১৩ জুন, শনিবার, রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা অধিকার পরিষদ আয়োজিত নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ আরও বলেন, বাংলাদেশে আইনের সমস্যা নেই, তবে এর প্রয়োগে এবং মানসিক সমস্যা রয়েছে।

মন্ত্রী বলেন, "আমরা যত বেশি সভ্য হচ্ছি, তত নীতি-নৈতিকতা থেকে দূরে সরে যাচ্ছি।" তিনি উল্লেখ করেন যে, অফলাইনের তুলনায় অনলাইনে জুয়া বেড়ে যাচ্ছে।

নারী ও শিশুর অধিকার গড়ে তোলার দায়িত্ব রাষ্ট্রের উল্লেখ করে তিনি বলেন, "এটি একটি বড় দায়িত্বপূর্ণ কাজ।"

তিনি আরও বলেন, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে এমনকি প্রত্যেক গ্রামে কিশোর-কিশোরী ক্লাব গঠন করা উচিত। আইনের বিষয়ে সাধারণ মানুষের ধারণা খুবই কম, অনেকেই আইনের প্রয়োগ এবং ব্যবহারের বিষয়ে জানেন না।

অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার এবং সুরক্ষার বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

বিজ্ঞাপন