শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের চেষ্টা প্রতিহত, কুষ্টিয়ায় বিজিবির কঠোর অবস্থান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশ-ইনের চেষ্টা প্রতিহত, কুষ্টিয়ায় বিজিবির কঠোর অবস্থান।

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের চেষ্টা প্রতিহত, কুষ্টিয়ায় বিজিবির কঠোর অবস্থান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে এই পুশ-ইনের চেষ্টা করা হয়। বিজিবির বাধার মুখে ওই ১৫ জন ভারতে ফিরে যেতে বাধ্য হন।

বিজিবি জানায়, শুক্রবার রাত পৌনে ১টার দিকে বিএসএফের সদস্যরা ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশুকে একটি নৌকায় করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। নৌকাটি শুন্যরেখায় আসার পর বিজিবি তাদের বাধা দেয়। পরে রাত পৌনে ৩টার দিকে বিএসএফ ১৫ জনকে ভারতে ফিরিয়ে নেয়।

এদিকে, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং টহল বৃদ্ধি করা হয়েছে। স্থানীয়রা পুশ-ইন ঠেকাতে বিজিবির সঙ্গে সহযোগিতা করছে।

শুক্রবার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা করা হলেও তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বিজিবি জানিয়েছে, এ বিষয়ে আজ পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বিএসএফের এ ধরনের অবৈধ কর্মকাণ্ড দুদেশের সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এবং বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তাই তারা আলোচনার মাধ্যমে পুশ-ইন সমস্যা সমাধানের তাগিদ দিচ্ছেন।

বিজ্ঞাপন