চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার (১২ জুন) রাতে বিএসএফের সদস্যরা নৌকাযোগে ওই ১৫ জনকে এপারে পাঠানোর চেষ্টা করেন, কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধার মুখে তা সফল হয়নি।
বিজিবি সদস্যরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে বিএসএফকে বাধা প্রদান করেন, ফলে বিএসএফ ওই ১৫ জনকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
এদিকে, গত সপ্তাহে কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তে ১২ জনের পুশইন চেষ্টার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে পুশইন চেষ্টার বিষয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত গৃহীত হয়নি।
বিজিবি জানিয়েছে, ভারতের এই অনুপ্রবেশ ও পুশইন চেষ্টা ঠেকাতে দেশের সকল সীমান্তে নজরদারি ও সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।