বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা খাদ্য ও ওষুধের দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত তিন বছরে ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি বন্ধ হয়ে গেছে।
স্থানীয় পোল্ট্রি ও হ্যাচারি মালিকদের সংগঠন জানায়, বগুড়ায় ৫ হাজার ২০০ মুরগির খামার এবং ১৪০টি হ্যাচারি রয়েছে, এর মধ্যে অন্তত সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এ কারণে ২০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, কর্পোরেট হাউজগুলোর নানা কৌশলের কারণে তাদের বড় অঙ্কের লোকসান গুণতে হচ্ছে। পোল্ট্রি ফিড ও রোগ-বালাই নিয়ন্ত্রণে ব্যয় ২ থেকে ৪ গুণ পর্যন্ত বেড়ে গেছে।
বগুড়া পোল্ট্রি ও হ্যাচারি মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, “অনেক প্রতিষ্ঠানের মালিককে কোটি টাকা পর্যন্ত লোকসান গুণতে হয়েছে। ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা দরকার।”
বন্দ হয়ে যাওয়া খামার ও হ্যাচারির অবকাঠামো নষ্ট হচ্ছে, যা শিল্পের জন্য একটি বড় সংকট সৃষ্টি করছে।