রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বিশ্বকাপে বাংলাদেশসহ ৪৮ দলের জন্য রেকর্ড অর্থ পুরস্কার

বিশ্বকাপে বাংলাদেশসহ ৪৮ দলের জন্য রেকর্ড অর্থ পুরস্কার ঘোষণা করেছে ফিফা।

বিশ্বকাপে বাংলাদেশসহ ৪৮ দলের জন্য রেকর্ড অর্থ পুরস্কার

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ৪৮ দল অংশগ্রহণ করবে, তবে বাছাই পর্বে অংশ নিচ্ছে পৃথিবীর সকল দেশ। এবারের বিশ্বকাপে অর্থ পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে ফিফা।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোকে ১২.৫ মিলিয়ন ডলার দেওয়া হবে, আর চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে ১৩ দল অংশগ্রহণ করেছিল, বর্তমানে ২৩তম আসরে এসে দল সংখ্যা বেড়ে ৪৮ হয়েছে।

বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, “যখন দলের সংখ্যা বাড়ানো হয়, তখন অন্যান্য দলগুলো উৎসাহিত হয়। এশিয়া কিংবা আফ্রিকার দিকে দেখলে দেখা যাবে, কোয়ালিফাই করার জন্য প্রতিযোগিতাও বাড়ছে।”

এবার বিশ্বকাপে মোট অর্থ পুরস্কার ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের আসরের তুলনায় ৬৫ শতাংশ বেশি। ফিফা এই আয় থেকে সব সদস্য দেশকে অর্থনৈতিক সহযোগিতা করবে।

জুলফিকার মাহমুদ মিন্টু আরও জানান, “ফিফা যে আয় করবে, সেটি বাংলাদেশসহ সারা বিশ্বের সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে হেল্প করার জন্য।”

প্রতিটি দল ট্রেনিং ক্যাম্প ও যাতায়াতের জন্য আড়াই মিলিয়ন ডলার পাবে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ১৬ দল ১০ মিলিয়ন ডলার করে পাবে। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়া দলগুলো ১২ মিলিয়ন করে পাবে।

এবারের আসরে গোলের সংখ্যা ২৯৭, যা একটি রেকর্ড। সর্বোচ্চ ৮টি গোল করেছেন মেসি ও এমবাপে। রোববার রাতের ফাইনালে সেরা ফুটবলের নাম ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন