বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশ পেল প্রথম জয়

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশ প্রথম জয় পেল। ফিজিকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করলো তারা।

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশ পেল প্রথম জয়

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। ফিজিকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ।

বুরুন্ডির বিপক্ষে হারের হতাশা কাটিয়ে জয়ে ফিরেছে বায়েজিদ-ফাহিমরা। আজারবাইজানের বাকুতে ‘জি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্স দেখায়। ম্যাচের চতুর্থ মিনিটে মোহাম্মদ বায়েজিদের গোলে এগিয়ে যায় দল।

এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম। ২-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান কমায় ফিজি।

ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন বায়েজিদ। এ নিয়ে পাঁচ ম্যাচে বাংলাদেশের একটি জয়, দুটি ড্র ও দুটি হার নিয়ে বাছাইপর্ব শেষ হলো। এর আগে বুরুন্ডির কাছে ২-০ গোলে হেরেছিল দল।

বিজ্ঞাপন