বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
অর্থনীতি

গাংনী পৌরসভায় বর্জ্য থেকে জৈব সার উৎপাদন, কৃষকদের উপকারে

গাংনী পৌরসভায় বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার, কৃষকদের উপকারে আসছে।

গাংনী পৌরসভায় বর্জ্য থেকে জৈব সার উৎপাদন, কৃষকদের উপকারে

মেহেরপুরের গাংনী পৌরসভায় প্রতিদিনের ময়লা-আবর্জনা থেকে পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট জৈব সার তৈরি হচ্ছে। এই উদ্যোগের ফলে শহর পরিচ্ছন্ন থাকছে এবং কৃষকেরা নিরাপদ সার পাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন প্রায় তিন টন বর্জ্য সংগ্রহ করে চৌগাছার কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে প্লাস্টিক ও অন্যান্য অপচনশীল বর্জ্য আলাদা করে জৈব বর্জ্য প্রক্রিয়াজাত করা হচ্ছে।

এই উদ্যোগ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কৃষির নিরাপদ ও বিষমুক্ত উৎপাদনের জন্য স্থানীয়ভাবে জৈব সারের প্রতি আগ্রহ বাড়ছে। রাসায়নিক সারের তুলনায় জৈব সার দামেও কম, যা উৎপাদন খরচ কমাতে সহায়তা করছে এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করছে।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান জানান, পরিবেশবান্ধব ইন্টিগ্রেটেড ওয়েষ্ট ম্যানেজমেন্ট পদ্ধতিতে প্রতি মাসে ৪০০ কেজি জৈব সার উৎপাদিত হচ্ছে, যা কেজিপ্রতি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গাংনী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ বলেন, ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। জৈব বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়াজাত হচ্ছে কিনা, তা তদারকি করা হচ্ছে, যাতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কৃষকেরাও উপকৃত হন।

উল্লেখ্য, ৩০টি পৌরসভার পানি সরবরাহ স্যানিটেশন প্রকল্পের আওতায় গাংনী পৌরসভায় কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্লান্টটি স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন