সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
অর্থনীতি

বিটিএমএ’র উদ্যোগে প্রাথমিক বস্ত্রশিল্পের নতুন মজুরি কাঠামো ঘোষণা

বিটিএমএ প্রাথমিক বস্ত্রশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে।

বিটিএমএ’র উদ্যোগে প্রাথমিক বস্ত্রশিল্পের নতুন মজুরি কাঠামো ঘোষণা

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) প্রাথমিক বস্ত্রশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে। সংগঠনটি জানিয়েছে, শীঘ্রই এ খাতের শ্রমিকদের জন্য নতুন ও যুগোপযোগী নিম্নতম মজুরি কাঠামো ঘোষণা করা হবে।

গত শনিবার বিটিএমএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কাঠামো চূড়ান্ত হয়েছে। এর ধারাবাহিকতায় প্রাথমিক বস্ত্রশিল্পের শ্রমিকদের জন্যও ন্যায্য ও বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নিম্নতম মজুরি বোর্ডের সঙ্গে বিটিএমএ’র সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রয়েছে। সংগঠনটি জানায়, ২০২৪ সালে ঘোষিত টেক্সটাইল খাতের সর্বশেষ মজুরি কাঠামো ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

বিটিএমএ’র মতে, তৈরি পোশাক ও বস্ত্রশিল্প একে অপরের পরিপূরক। দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান এবং তৈরি পোশাকশিল্পের বিকাশে প্রাথমিক বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই বস্ত্রশিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণের বিষয়টিও সমান গুরুত্ব পেতে হবে।

বিজ্ঞাপন