বাংলাদেশের ১২টি তৈরি পোশাক ও বস্ত্রশিল্প প্রতিষ্ঠান সম্প্রতি লিড সনদ অর্জন করেছে, যা দেশের পরিবেশবান্ধব কারখানার সংখ্যা ৩০০ ছাড়ানোর মাইলফলককে অতিক্রম করেছে।
যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল - ইউএসজিবিসি’র দেওয়া এই স্বীকৃতির ফলে বর্তমানে বাংলাদেশে লিড কারখানার সংখ্যা ৩০২। এর মধ্যে ১৩৪টি কারখানা প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং ৪টি কারখানা সার্টিফায়েড শ্রেণীতে স্বীকৃতি পেয়েছে।
বিশ্বের অন্য কোনো দেশে এককভাবে এতগুলো পরিবেশবান্ধব কারখানা নেই। ইউএসজিবিসি’র মূল্যায়নে বিশ্বের শীর্ষস্থানীয় ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টির অবস্থান বাংলাদেশে রয়েছে।