রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
অর্থনীতি

ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরে গ্যাসের সন্ধান

ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরে গ্যাসের সন্ধান মিলেছে, দৈনিক ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট উত্তোলনের সম্ভাবনা।

ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরে গ্যাসের সন্ধান

ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরে গ্যাসের সন্ধান মিলেছে। রোববার (২৯ নভেম্বর) ভোরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত কূপে পরীক্ষা শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

বাপেক্স জানায়, প্রথম ও দ্বিতীয় স্তরের মতো তৃতীয় স্তরেও গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। তৃতীয় স্তর থেকে দৈনিক ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে।

তবে, ভোলা নর্থ-৩ কূপে মোট কত পরিমাণ গ্যাস মজুত রয়েছে, তা সব পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এখন পর্যন্ত ভোলার বোরহানউদ্দিন ও সদর উপজেলায় তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্স। নতুন কূপসহ মোট কূপের সংখ্যা বর্তমানে ১০টিতে পৌঁছেছে।

বিজ্ঞাপন