রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
অর্থনীতি

অর্থমন্ত্রী: তেল-গ্যাসের দাম বৃদ্ধিতে অর্থনীতিতে চাপ

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজার থেকে দ্বিগুণ-তিন গুণ দামে পণ্য আমদানিতে চাপ সৃষ্টি হচ্ছে।

অর্থমন্ত্রী: তেল-গ্যাসের দাম বৃদ্ধিতে অর্থনীতিতে চাপ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক বাজার থেকে দ্বিগুণ-তিন গুণ দামে তেল-গ্যাসসহ বিভিন্ন পণ্য আমদানির কারণে দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে। রোববার (২৯ নভেম্বর) ‘স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।

অর্থমন্ত্রী জানান, প্রতিবার তেল বা গ্যাসের একটি লট কেনার সময় সরকারকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে, যা সরকারের কোষাগারে রক্তক্ষরণের মত। তিনি বলেন, “আমরা এখন অর্থনীতি পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছি। তেল-গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব দেশের অর্থনীতিতে পড়ছে।”

তিনি আরও বলেন, “আমরা আমদানির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ে আসছি। এ ক্ষেত্রে আমার কোনো নিয়ন্ত্রণ নেই।” বৈশ্বিক বাজারে জ্বালানি ও পণ্যের দাম বাড়তে থাকায় দেশের অর্থনীতিতে এর প্রভাব আরও কিছুদিন থাকবে, ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিও কিছু সময়ের জন্য কম থাকতে পারে বলে জানান তিনি।

ব্যাংক খাতের পরিস্থিতি নিয়েও কথা বলেন আমির খসরু। তিনি জানান, ব্যাংক খাত স্বাভাবিক অবস্থায় ফিরতে আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে। তিনি বলেন, “ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে খেলাপি ঋণ বেড়েছে এবং ব্যাংক খাত ধ্বংস হয়েছে।”

কর্মশালায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, অতীতে দেশে নানা পরিকল্পনা নেওয়া হলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকার পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি বাস্তবায়নে গুরুত্ব দেবে।

কর্মশালায় জানানো হয়, প্রচলিত পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার এবং নতুন ‘স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক’ তৈরি করা হয়েছে। এর আওতায় অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

আলোচকরা বলেন, কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তারা আশা প্রকাশ করেন, আগামী তিন বছরে অর্থনীতি স্থিতিশীল হবে এবং ঘুরে দাঁড়াবে।

বিজ্ঞাপন