মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অর্থনীতি

মে মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে

মে মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ৬ দশমিক ০৪ শতাংশ বেড়েছে।

মে মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে

বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে। তবে মে মাসে রপ্তানি প্রবৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।

যুক্তরাষ্ট্রের ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল—ওটেক্সার হালনাগাদ তথ্য অনুযায়ী, মে মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি ৬ দশমিক ০৪ শতাংশ বেড়ে ৫৮ কোটি ২০ লাখ (৫৮২ মিলিয়ন) ডলারে পৌঁছেছে।

মে মাসের এই ইতিবাচক প্রবণতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মার্কিন ক্রেতারা চীন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ এই অবস্থান ধরে রাখতে পেরেছে। তবে চীন থেকে চলে যাওয়া ক্রয়াদেশের বড় একটি অংশ বাংলাদেশ এখনো নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি।

বিজ্ঞাপন