মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
শিক্ষা

কক্সবাজারে লিডো’র ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারে লিডো’র উদ্যোগে শিশুদের জন্য ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজারে লিডো’র ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারে শিশুদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (লিডো) উদ্যোগে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকরা জানান, এই কর্মশালার মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারী শিশুদের এমনভাবে প্রশিক্ষিত করা, যাতে তারা অর্জিত জ্ঞান ও দক্ষতা অন্য শিশু এবং সহপাঠীদের মধ্যে ছড়িয়ে দিতে পারে এবং প্রশিক্ষক হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারে।

কর্মশালাটি পরিচালনা করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক মোহাম্মদ রাফিজ খান। তিনি শিশুদের প্রশিক্ষণ পরিচালনার কৌশল, কার্যকর যোগাযোগ, উপস্থাপন দক্ষতা, অংশগ্রহণমূলক শিক্ষাদান পদ্ধতি এবং অন্যকে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয় বিষয়াবলি সম্পর্কে ব্যবহারিক ও বাস্তবভিত্তিক ধারণা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের মোকাম্মেল মৃধা এবং দৈনিক কক্সবাজার বার্তার প্রধান আজিজ রাসেল। তারা অংশগ্রহণকারী শিশুদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাংবাদিকতা, যোগাযোগ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।

লিডো কর্তৃপক্ষ জানায়, ইয়ং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপের মাধ্যমে শিশুদের নেতৃত্ব, যোগাযোগ ও সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদেরকে নিজ নিজ সম্প্রদায়ের ইতিবাচক পরিবর্তনের রূপকার হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

বিজ্ঞাপন