বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন ড. চৌধুরী ইসরাক আহমেদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন ব্যারিস্টার ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন ড. চৌধুরী ইসরাক আহমেদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী।

গত রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২-এর ২৩ (১) (ঝ) ধারা অনুযায়ী সিনেট কর্তৃক দুই বছর মেয়াদে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যারিস্টার ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং গঠনমূলক পরামর্শ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের উন্নয়ন এবং সামগ্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, ব্যারিস্টার ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর আন্তরিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয় আরও সাফল্য, উৎকর্ষ ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

বিজ্ঞাপন