রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ভিসা বাতিলের কারণ জানালো মার্কিন দূতাবাস

মার্কিন দূতাবাস জানিয়েছে, ভিসা বাতিলের বিভিন্ন কারণ সম্পর্কে সতর্ক করেছে শিক্ষার্থীদের।

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ভিসা বাতিলের কারণ জানালো মার্কিন দূতাবাস

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা বাতিল হওয়ার বিভিন্ন কারণ রয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, যদি শিক্ষার্থীরা পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে তাদের শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

মার্কিন দূতাবাসের বার্তায় সতর্ক করা হয়েছে যে, ভিসা বাতিল হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারানো সম্ভব। শিক্ষার্থীদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে, সম্ভাব্য জটিলতা এড়াতে সবসময় ভিসার শর্ত মেনে চলা এবং শিক্ষার্থী হিসেবে বৈধ অবস্থান বজায় রাখা।

বিজ্ঞাপন