বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
শিক্ষা

এসএসসি পরীক্ষার ফলাফল ২০ জুলাই ঘোষণা হবে

এসএসসি পরীক্ষার ফলাফল ২০ জুলাই ঘোষণা করবে শিক্ষামন্ত্রী।

এসএসসি পরীক্ষার ফলাফল ২০ জুলাই ঘোষণা হবে

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এবারের এসএসসি পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই ঘোষণা করা হবে। সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম পর্যালোচনা ও সংশোধন করে বড় ধরনের পরিবর্তন আনতে ২০২৮ সাল পর্যন্ত সময় প্রয়োজন হবে। এসএসসি পর্যায়ের সিলেবাস জুন মাসের মধ্যেই শেষ হয়ে যাবে।

আগামী বছরের জন্য পরিকল্পনা অনুযায়ী, এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। তবে অংশীজনদের উদ্বেগ বা পরামর্শ থাকলে পরীক্ষার সময়সূচি এক মাস এগিয়ে বা পিছিয়ে দেওয়ার সুযোগ রয়েছে।

বাজেট প্রসঙ্গে তিনি জানান, এবারের বাজেটে শিক্ষাখাতে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ শতাংশ বরাদ্দ রাখা হবে, যা মোট বাজেটের ২ শতাংশ নয়।

বিজ্ঞাপন