শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

দক্ষ মানব সম্পদ গড়তে শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

দক্ষ মানব সম্পদ গড়তে শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শুধুমাত্র সনদ প্রদান নয়, বরং দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা হবে।

রোববার (৭ জুন) সকালে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ' কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। এই লক্ষ্যে সরকার প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তবভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করার কাজ শুরু করেছে।

তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন শুধু গণতান্ত্রিক অধিকারই কেড়ে নেয়নি; বরং শিক্ষা কাঠামোকে বিপর্যস্ত করেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা-খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা উল্লেখ করেন এবং বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বিভিন্ন পেশা ঝুঁকিতে পড়েছে, তবে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তব ও কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে।

এসময় তরুণ উদ্যোক্তা তৈরিতে 'সিড ফান্ডিং'-এর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। শিক্ষকদের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রোল মডেল এবং সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার পরামর্শও দেন তিনি।

বিজ্ঞাপন