বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
শিক্ষা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয় এবারের বাজেটে জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দের দাবি করেছিল। প্রধানমন্ত্রী সেই অনুযায়ী ২ শতাংশ বরাদ্দের আশ্বাস দিয়েছেন, যা আগের অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ৩১ শতাংশ বেশি।

এছাড়া, শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে ৫ শতাংশে বাড়ানোর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। মন্ত্রী অভিযোগ করেন, কল্যাণ ট্রাস্ট ও অবসরের টাকা দেওয়া বন্ধ রয়েছে এবং এখান থেকে কয়েক হাজার কোটি টাকা তছরুপ করা হয়েছে।

শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা পুনরায় চালুর জন্য আগামী এক মাসের মধ্যে একটি থোক বরাদ্দ দেওয়ার কথাও জানান শিক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন