মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
শিক্ষা

এসএসসি-এইচএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি-এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।

এসএসসি-এইচএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী সর্বোচ্চ দুইটি বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ মঙ্গলবার সকালে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে ৪৯ তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, দ্বিতীয় দফা পরীক্ষায় অনুত্তীর্ণদের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে নতুন করে চতুর্থ শ্রেণি থেকে নৈতিক বিষয়ে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা উন্নয়নে প্রধানমন্ত্রী কারিগরি প্রশিক্ষণের দিকে গুরুত্ব দিচ্ছেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে নতুন বিসিএস ক্যাডারদের যোগদানকে স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নিজেদের শিক্ষায় আলোকিত করতে হবে পরবর্তী প্রজন্ম ও শিক্ষার্থীদের।

বিজ্ঞাপন