বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
শিক্ষা

ইংরেজি মাধ্যমের শিক্ষাকে বিদেশের সঙ্গে সমন্বয় করার উদ্যোগ

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ইংরেজি মাধ্যমের শিক্ষাব্যবস্থাকে বিদেশের শিক্ষাপদ্ধতির সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

ইংরেজি মাধ্যমের শিক্ষাকে বিদেশের সঙ্গে সমন্বয় করার উদ্যোগ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাব্যবস্থাকে বিদেশের শিক্ষা পদ্ধতির সাথে সমন্বয় করে সাজানোর চেষ্টা চলছে।

মন্ত্রী জানান, ইংরেজি মাধ্যমে শিক্ষার সব কিছুকে একই ছাতার নিচে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে কার্যক্রম শুরু হয়েছে।

তিনি মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ক (এলআরএন) এর গোল্ডেন স্কুল এচিভ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ইংরেজি মাধ্যমে যেসব শিক্ষার্থী বের হচ্ছে তাদের শিক্ষাগুনগত মান উন্নত করার দিকে নজর দেওয়ার জন্য এলআরএনের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছেন এবং চিকিৎসা, প্রকৌশল বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলার সংযোজনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষক ও শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন