শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ
শিক্ষা

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের সম্ভাবনা

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের সম্ভাবনা

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (২ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়েই এসএসসি ও এইচএসসি পরীক্ষার জট কমিয়ে আনতে কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে বিভিন্ন অংশীজনের সাথে দফায় দফায় বৈঠক করে মন্ত্রণালয়। এসব বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী রমজানের আগেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা।

সম্ভাব্য সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। তবে পরীক্ষার এই সময় বেশি এগিয়ে আনা হয়েছে বলে সম্প্রতি সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে।

এহসানুল হক মিলন জানান, পরীক্ষার সম্ভাব্য সূচির আগেই সিলেবাস শেষ করা হবে এবং পরীক্ষার প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না। প্রধানমন্ত্রীও এ বিষয়ে অবগত আছেন।

তবে শিক্ষার্থী ও অভিভাবকরা চাইলে এই সূচি পরিবর্তনের বিষয়ে বিবেচনা করবে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন