শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এসএসসির ফল ২০ জুলাই প্রকাশের ঘোষণা শিক্ষামন্ত্রীর

২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী।

এসএসসির ফল ২০ জুলাই প্রকাশের ঘোষণা শিক্ষামন্ত্রীর

চলতি বছরের মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।

আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের এসএসসি ও সমমানের রেজাল্ট ২০ জুলাই প্রকাশ করবে, সেই নির্দেশনা আমরা দিয়েছি।’

এছাড়া, শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ‘আগামী বছরের জন্য শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে। ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হবে।’

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

বিজ্ঞাপন