মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দক্ষতাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তির উদ্যোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দক্ষতাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তির জন্য ১২ হাজার শিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দক্ষতাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তির উদ্যোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে ১২ হাজার শিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রম শনিবার (৬ জুন) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষতাভিত্তিক ও মোরাল এডুকেশন অন্তর্ভুক্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে।

আমানুল্লাহ বলেন, লার্নিং উইথ হ্যাপিনেস ও মোরাল এডুকেশন প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কোর্সে ২ ক্রেডিট মোরাল এডুকেশন যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, যে সকল কলেজ অনার্স কোর্স পরিচালনার সক্ষমতা নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে অনার্স কোর্স পরিচালনাকারী কলেজের ৯০ শতাংশ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাদের বিষয়েও পর্যালোচনা শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, ৪০ লক্ষ শিক্ষার্থীদের একটি করে গাছ লাগানোর জন্য 'ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি' নির্দেশনা দেওয়া হবে। বর্তমানে ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজ ১০ শতাংশের কম রয়েছে, যা ২০২৭ সালে ৩০ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দক্ষতাভিত্তিক কারিকুলাম তৈরিতে বাজেট বৃদ্ধির জন্যও আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন