প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে ফলাফল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের ১৬ বছরে এসএসসিতে গড় পাশের হার ছিল ৮৩.৭০%, কিন্তু এবারের ফলাফল ছিল সবচেয়ে খারাপ। গড় পাসের হার ৬২.২৫% যা গতবারের তুলনায় ৬ শতাংশ কম।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নের ফলে এমন ফলাফল এসেছে। শিক্ষার্থীরা চাইলে ফলাফল চ্যালেঞ্জ করতে পারবেন।
আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, এবারে একাদশে মোট আসন ২৫ লাখ এবং এসএসসিতে পাস করেছে ১১ লাখ শিক্ষার্থী। ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবেন।