ঢাকায় আন্তর্জাতিক শিক্ষামেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ আগস্ট, রোববার। রাজধানীর হোটেল লেকশোর গুলশান-২ এ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই মেলা।
প্যাক এশিয়া স্টাডি এব্রোডের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ ও মালেশিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এবং ২৫% থেকে ১০০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ পাবেন।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার ওয়ের্স্টান অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়, ইউটিএস বিশ্ববিদ্যালয়, আরএমআইটি বিশ্ববিদ্যালয়, এবং যুক্তরাজ্যের ক্যান্টারবেরি ক্রাইসচার্চ বিশ্ববিদ্যালয়, সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়। ইউরোপের হাঙ্গেরি থেকে পেক্স বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্র থেকে ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় স্যান মার্কোসসহ আরও অনেক প্রতিষ্ঠান উপস্থিত থাকবে।
শিক্ষার্থীরা মেলায় বিশ্ববিদ্যালয় আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ সুবিধা, খণ্ডকালীন ও পূর্ণকালীন কাজের সুযোগ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, স্পন্সরশিপ, বাসস্থান এবং আইইএলটিএস প্রস্তুতির তথ্য পেতে পারবেন।
মেলায় আবেদন করলে অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদন ফিতে ছাড় পাওয়া যাবে। রেজিষ্ট্রেশন ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত থাকবে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর: 01322-914001।