বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
শিক্ষা

শিক্ষামন্ত্রী: একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সম্পর্কের ঘাটতি দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রতিবন্ধকতা

শিক্ষামন্ত্রী একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সম্পর্কের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

শিক্ষামন্ত্রী: একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সম্পর্কের ঘাটতি দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রতিবন্ধকতা

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক বলেছেন, দেশের শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তুলতে পারলে বিশ্বমানের দক্ষ মানবসম্পদ তৈরি সম্ভব।

তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী জানান, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিল্প খাতের সম্পর্কের ঘাটতির কারণে দেশ এখনও কাঙ্ক্ষিত দক্ষ মানবসম্পদ তৈরিতে পিছিয়ে রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ১ কোটি টাকার বৃত্তির অর্থায়ন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যালামনাই ও বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো শিক্ষা ও গবেষণায় বড় পরিসরে অনুদান দেয়। কিন্তু আমাদের দেশে শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়গুলোর সহায়তায় সেভাবে এগিয়ে আসছে না।

তিনি আরও বলেন, শিল্পকারখানাগুলো যদি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে পাঠ্যক্রম নির্ধারণ করে এবং ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা নেয়, তবে শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তোলা সহজ হবে। এই শিক্ষার্থীরা পরবর্তীতে কর্মক্ষেত্রে যুক্ত হয়ে প্রতিষ্ঠানগুলোকে লাভজনক ও কর্মক্ষম করে তুলতে সক্ষম হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এই কার্যকর সমন্বয় বাস্তবায়ন হলে আগামী দিনে দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

বিজ্ঞাপন