সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮১৭ জনের নিয়োগপত্র যাচাই চলছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮১৭ জন শিক্ষক নিয়োগপত্র না পেয়ে যাচাই প্রক্রিয়ার মধ্যে আছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮১৭ জনের নিয়োগপত্র যাচাই চলছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৮১৭ জন এখনও নিয়োগপত্র পাননি। তাদের ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত এই যাচাই কার্যক্রম অব্যাহত থাকবে। যাচাই শেষে কতজন নিয়োগের জন্য বিবেচিত হবেন, তা চূড়ান্ত করা হবে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত শিক্ষকদের গুণী শিক্ষক সম্মাননার আওতায় আনা হচ্ছে।

মন্ত্রী জানান, প্রত্যেক গুণী শিক্ষককে সম্মাননা হিসেবে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে। এবারই প্রথম ১০০ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হবে, যা পূর্বে সর্বোচ্চ ১২ জনকে দেওয়া হতো।

এছাড়া, চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা খাতা সঠিকভাবে মূল্যায়ন করেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে।

বিজ্ঞাপন